কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হচ্ছে।
এর আগে, কক্সবাজারে ‘ইউবিইএসটি’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে আধা-সরকারি পত্র দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৩ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে তিনি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালুর প্রস্তাব দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। এ ক্ষেত্রে দেশে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বিওআরআই’র বিদ্যমান ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়, এতে শূন্য থেকে নতুন অবকাঠামো তৈরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই গবেষণামুখী ও ব্যবহারিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। পাশাপাশি দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে