জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী। এ সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সরকারের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়েও কথা বলেন তিনি।
হুমায়ুন কবির জানান, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরার পাশাপাশি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দুই দেশের সম্পর্কের বিভিন্ন জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধসহ এ-সংক্রান্ত সমস্যাগুলো কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা তার ছিল না। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এদিকে যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে বলেও জানান তিনি। বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন হুমায়ুন কবির।
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও এগিয়ে চলছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে