আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার ফাঁদে আপনারা পা দিয়েন না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো লোক নেই।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার এমকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রকে অশান্ত করার চেষ্টা করছে। আর সেই সুযোগে আওয়ামী লীগ মিছিল করছে। জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে নতুন করে বিরাজনীতিকরণের পরিস্থিতি তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বা কর্মকাণ্ডের কারণে যেন দেশের স্থিতিশীলতা নষ্ট না হয়, সেদিকে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে