​চালু হয়েছে আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪৯:৩৫ অপরাহ্ন
ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে আদানি কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ আজ সফলভাবে সকাল ৫ টা ১৭ মিনিটে চালু হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগে আজ সাড়ে ১১ টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির সিঙ্ক্রোনাইজেশন করা হবে। এই হিসেবে আজ দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :