শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৩:০০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৩:৪৮:১২ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশব্যাপী দুই দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর (রবি ও সোমবার) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

এ কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল বিনষ্ট, সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ তৈরিতে কার্যক্রম পরিচালনা করা হবে।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :