ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০১:১৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০১:৫০:৩৮ অপরাহ্ন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে হওয়া ভারতের সঙ্গে ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। শিগগিরই এগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ হয়েছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে- সবার আগে বাংলাদেশ।

তিনি জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম পোর্টে বাংলাদেশ ও বন্ধু দেশের দুইটি জাহাজ একসঙ্গে আসলে, বন্ধু দেশের জাহাজ আগে খালাস হবে। দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে। 

চিফ হুইপ বলেন, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বাবলম্বী করতে চাই এই দেশকে। এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করবো। 
নূরুল ইসলাম মনি জানান, জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬টি বিল পাস, ১২৪টি নোটিশের ওপর আলোচনা এবং ১৬৭৮টি প্রশ্নের আলোচনা হয়েছে।

চিফ হুইপ বলেন, এবার অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়। যা গণমানুষ ও বৃদ্ধ বাবা-মা সুরক্ষার জন্য। তবে এই আইন পাস নিয়ে বিরোধীদলের বিরোধিতা দুঃখজনক বলে মনে করেন চিফ হুইপ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :