পশ্চিম ফিলিপিন্সের পালাওয়ান দ্বীপের কাছে বুধবার রাতে একটি ফেরিতে আগুন লাগার পর পাঁচজন নিহত হয়েছেন।
ফিলিপিন্সের কোস্ট গার্ড (পিসিজি) বলছে, এ ঘটনায় ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।
পিসিজি জানিয়েছে, পালাওয়ানের করোনের কাছের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগার পর বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ৪৩ জনকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাহাজটির কিছু অংশ আগুনের শিখায় ঢেকে গেছে এবং উদ্ধারকারীরা মৃতদেহগুলো বডি ব্যাগে রাখছেন।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবইয়াব ডিজেডএক্সএল রেডিওকে বলেন, জাহাজটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রুর নাম ছিল।
জীবিত উদ্ধার হওয়া ও নিহতের সংখ্যা বিবেচনায় ৮০ জনের বেশি মানুষের কোনো হদিশ মিলছে না।
তবে উদ্ধার অভিযান চলতে থাকায় এ সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে জানান কায়াবইয়াব।
তিনি বলেন, ফেরিটি ম্যানিলার বেসেকো থেকে ছেড়ে করোনের উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে