শত্রুতার জেরে বর্গাচাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৩:২০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৩:২০:৩১ অপরাহ্ন
যশোরের ঝিকরগাছায় বেনেয়ালী মাঠে এক বর্গাচাষির পেঁপে ক্ষেতের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ১৮৬টি ফলন্ত পেঁপে গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নিজামউদ্দীন পাটোয়ারী। তার বাড়ি উপজেলার ফতেপুর খালাসিপাড়ায়।

জানা গেছে, উপজেলার বেনেয়ালী মাঠে ১৫ কাঠা জমি বর্গা নিয়ে দেড় লাখ টাকা খরচে নিজামউদ্দীন পাটোয়ারী পেঁপে চাষ করেছিলেন। ছয়-সাত মাস আগে লাগানো গাছগুলোতে ব্যাপক ফলন হয়েছিল। সপ্তাহ খানেক পরে পেঁপে বিক্রি করার কথা ছিল তার। কিন্তু মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন ফলন্ত গাছগুলো কেটে ফেলা হয়েছে।

কৃষক নিজামউদ্দীন পাটোয়ারী বলেন, জমি বর্গা নিয়ে দেড় লাখ টাকা চাষে খরচসহ তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব হোসেন বলেন, গাছগুলোতে প্রথম ফলন হয়েছিল। প্রতিটি গাছে কুড়ি কেজি থেকে এক মণ পর্যন্ত পেঁপে ধরেছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, কারা কী কারণে গাছগুলো কেটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাগানমালিকের সঙ্গে পূর্ব কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :