রূপপুরে আগুনের পর বিদ্যুৎ-ইন্টারনেট স্বাভাবিক

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০১:৪৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০১:৪৩:১৯ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজের একটি কক্ষে অগ্নিকাণ্ডের পরে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়েছে। প্রকল্পের স্বাভাবিক কার্যক্রমও চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পাওনিয়ার বেজের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। এতে ওই কক্ষের কিছু কম্পিউটার, এসি, কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়মিত ফায়ার সার্ভিসের প্র্যাকটিসের অংশ হিসেবে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে সংশ্লিষ্টরা জানান। 

অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে পাওনিয়ার বেজসহ দুটি ভবনে বিদ্যুৎ এবং প্রকল্পের কয়েকটি কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কাস্টমস ভবন ও ক্যান্টিনে কিছু সময়ের জন্য পানির সংকট দেখা দিলেও পরে তা স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ঘটনাস্থলে সার্বক্ষণিক দায়িত্বে থাকা সিনিয়র স্টেশন অফিসার আবু হাসেম জানান, রেডিয়েশন জোনের বাইরে একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক রয়েছে। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :