​হাম উপসর্গে আরো তিন মৃত্যু

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৪২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৬:১৮:৪৩ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (৭ সেপ্টেম্বর) প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় দুইজন এবং অন্য জেলায় একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ১০২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৫৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়—৪০৮ জন। এরপর চট্টগ্রামে ২৪৯, সিলেটে ১৫৫, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। সারাদেশে মোট ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৫১০ জনকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৫ শতাংশ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :