দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর বড় মেয়ে ড. শামারুহ মির্জা।
বাবার এই সফরকে কেন্দ্র করে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তার কাছে বাবার পরিচয়ই সবচেয়ে বড়। বাবাকে তিনি নিজের নায়ক হিসেবেই দেখেন।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’
পোস্টে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি কয়েক দিন আগে এক সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের একটি স্মৃতিও শেয়ার করেন।
সাংবাদিকের প্রশ্নের প্রসঙ্গ উল্লেখ করে ড. শামারুহ মির্জা লেখেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘রাষ্ট্রপতির মেয়ে হিসেবে আপনার অনুভূতি কেমন?’
জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি হোন বা না হোন, তিনি সবসময়ই আমার আব্বু, আমার নায়ক।’
বাবার প্রতি মেয়ের এমন ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বাবা-মেয়ের গভীর সম্পর্কের এই আবেগঘন বার্তাটি নজর কেড়েছে নেটিজেনদের।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে