পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের হাজারো সমস্যা থাকলেও প্রতিবেশী দেশটির সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি খুব শিগগির বিদ্যুতের সমস্যা সমাধান হবে।
মতবিনিময়কালে দেশের পররাষ্ট্রনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং চলমান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন