পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৪:১০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৪:১০:৩২ অপরাহ্ন
খুলনার পাইকগাছায় সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা পূজা অর্চনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় পূজা মন্দির ও কপিলমুনি বেদ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। 

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন চন্দ্র ভদ্র।​ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক এবং পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধু ও অলোক মজুমদার। 

​এছাড়া সভায় বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ রায়, সন্তোষ সরকার, সুজিত কুমার মণ্ডল, বাবুরাম মণ্ডল ও জগদ্বীশ চন্দ্র প্রমুখ।​ আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ স্মরণ করার পাশাপাশি সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সবাইকে শান্তি ও সৌহার্দ্যরে বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুরূপভাবে কপিলমুনি বেদমন্দির কমিটির আয়োজনে মন্দির থেকে সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুরশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :