ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১২:৪৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১২:৪৭:৪৪ অপরাহ্ন
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার (৪সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ী থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালীতে অংশ গ্রহন করে উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। র‍্যালিতে সনাতন ধর্মের বিভিন্ন বয়সের মানুষ রঙ্গবেরঙ্গের বর্ণিল সাজে অংশগ্রহন করেন। পরে র‍্যালীটি আবারো শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ী এসে শেষ হয়। 
  
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :