বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১২:০০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১২:০০:১৩ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বাড়ছে। এর ফলে মধ্যজুলাইয়ের পর চলতি সপ্তাহে জ্বালানি তেলের বাজারে সবচেয়ে বড় দরবৃদ্ধির রেকর্ড তৈরি হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এই তথ্য জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৯৫.৬৭ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১.৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন-ইরান দ্বন্দ্ব নতুন করে দেখা দেওয়ায় ওই অঞ্চল থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহে ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাবে এই দরবৃদ্ধি।

গত এক সপ্তাহে সার্বিকভাবে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৯.৮ শতাংশ বেড়েছে। গত ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর তেলের বাজারে সাপ্তাহিক দরবৃদ্ধির ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় লাফ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :