​জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১১:৩০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১১:৩৫:২৪ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন শেষে তিনি গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে সমাধিস্থলে যান। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এর আগে চিকিৎসা শেষে পাঁচ মাস পর বুধবার রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেল গোটা সংসদ
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :