​রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৭:০৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৩৮:৫৩ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাই কোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে যাত্রাবাড়ী ও শাহবাগ থানার দুই মামলায় আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন রিয়াজ। আবেদন দুটি এদিন আদালতের কার্যতালিকায় শুনানির জন্য ওঠে।

আদালতে রিয়াজের আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।

জামিন শুনানির সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুরুল আলম সুজন গণমাধ্যমকে বলেন, “যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন দেননি, আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।”

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :