​জামায়াত আমির

কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৩:২১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৪:৪৯:৩৭ অপরাহ্ন
মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। 

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি৷

জামায়াত আমির বলেন, মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঞ্জা এগুলা সেবন করে- কেউ বলতে পারবে না। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদ্রাসার কোন ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না। 

এ ছাড়া দেশবাসীর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।

এদিকে, দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :