​ছোট্ট মুহাইমিনের পাশে দাঁড়ান

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০২:৩৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০২:৩৬:০৫ অপরাহ্ন
অর্থাভাবে ক্ষীণ হয়ে আসছে ছোট্ট মুহাইমিনের বাঁচার আশা। ছয় বছর বয়সী ছেলেটির হৃদরোগের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ভারতে একটি জটিল অপারেশন করাতে হবে। এর জন্য প্রয়োজন আনুমানিক প্রায় ২০ লাখ টাকার।

আব্দুল্লাহ আল মুহাইমিন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গ্রিড দক্ষিণ-২ দপ্তরের বঙ্গভবন গ্রিডে দায়িত্বরত এসবিএ হাসিব মাহমুদের সন্তান। এর আগে ছোট্ট ছেলেটির ভারতে আরও একটি অপারেশন হয়েছে। এ কারণে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। 

এই পরিস্থিতিতে তাদের পক্ষে দ্বিতীয় অপারেশনের অর্থের সংস্থান করা অসম্ভব হয়ে পড়েছে। তাই শিশুটির জন্য দোয়ার পাশাপাশি সকলের আর্থিক সহযোগিতা চেয়েছে মুহাইমিনের পরিবার। 

সবাই যদি সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে পরিবারটি এই চরম সংকট কাটিয়ে উঠতে পারবে। বেঁচে থাকতে পারবে একটি নিষ্পাপ শিশু। অম্লান থাকবে একটি পরিবারের হাসি।

আর্থিক সহযোগিতা পাঠাবেন যেভাবে:

Md Hasib Mahmud 
A/C 1051030298299
Duch Bangla Bank Ltd MOTIJHEEL FOREIGN EXCHANGE BRANCH
Routing No - 090274309

Bkash-Nagad : 01718141806
Rocket : 017181418067

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :