দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৪ জন। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৫৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭৪ জন, সিলেটে ১২৪, রাজশাহীতে ২৩, ময়মনসিংহে ৫৫, বরিশালে ১০৩, চট্টগ্রামে ২৬৩, খুলনায় ৬৬ এবং রংপুরে ২৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। সারাদেশে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ১৬৮ জনকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৩ শতাংশ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে