সরকারের ইক্যুইটির বিপরীতে প্রায় ৪৬ কোটি টাকার ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ জন্য কোম্পানিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডেসকো।
কোম্পানিটি জানিয়েছে, গত ৩১ আগস্ট দেওয়া এক চিঠির মাধ্যমে প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি দিয়েছে বিএসইসি।
বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এসব শেয়ারের মাধ্যমে মোট ৪৫ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে ডেসকো।
ইস্যু করা শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে। সরকারের পক্ষে এসব শেয়ারের প্রতিনিধিত্ব করবেন বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব।
ডেসকোর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ইক্যুইটির বিপরীতে এসব প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হচ্ছে। বিএসইসির অনুমোদন পাওয়ার পর এখন এ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবে কোম্পানিটি।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ডেসকো। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের বাইরে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ডেসকোর প্রতিটি শেয়ারের সর্বশেষ দর ছিল ২৩ টাকা ১০ পয়সা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন