রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি সেখানে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, রাষ্ট্রপতি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন। এ সময় তিনি তার সুস্থতার জন্য দোয়া করেন।
এদিকে, বিদ্যুৎ বিভাগ থেকে বুধবার এক বার্তায় জানানো হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি ঠান্ডা / ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন