​খুশকি দূর করার ঘরোয়া উপায়

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৫:৫৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৫:৫৩:০৩ অপরাহ্ন
খুশকিকে অনেকেই সাধারণ সমস্যা মনে করে এড়িয়ে যান। তবে দীর্ঘদিন খুশকি থাকলে মাথার ত্বকে চুলকানি, শুষ্কতা, চুল পড়া ও নানা ধরনের অস্বস্তি দেখা দিতে পারে। বিশেষ করে শুষ্ক আবহাওয়া, দূষণ ও মাথার ত্বকের আর্দ্রতার ঘাটতিতে খুশকির সমস্যা বাড়তে পারে।

খুশকি কমাতে নিয়মিত চুল পরিষ্কার রাখার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং মাথার ত্বকের যত্ন নেওয়া জরুরি। ঘরোয়া যত্ন হিসেবে কিছু উপাদানও ব্যবহার করা যায়।

লেবুর রস মাথার ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে। দুই টেবিল চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে হালকা হাতে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর স্বাভাবিক তাপমাত্রার পানিতে চুল ধুয়ে ফেলুন। তবে লেবুর রস ব্যবহারে কারও মাথার ত্বকে জ্বালা বা অ্যালার্জি হলে তা ব্যবহার না করাই ভালো।

মাথার ত্বকের শুষ্কতা কমাতে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। সামান্য নারকেল তেল হালকা গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। তবে মাথার ত্বক খুব তৈলাক্ত হলে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো।

টক দই মাথার ত্বকের শুষ্কতা কমাতে সহায়ক হতে পারে। মাথার ত্বকে অল্প টক দই লাগিয়ে প্রায় ১০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর প্রয়োজন হলে মৃদু শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

খুশকি কমাতে আরও যা করবেন- নিয়মিত চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখুন, পর্যাপ্ত পানি পান করুন, অতিরিক্ত তেল বা স্টাইলিং পণ্য ব্যবহার এড়িয়ে চলুন, চিরুনি, তোয়ালে বা বালিশের কভার পরিষ্কার রাখুন। খুশকি বেশি হলে বা মাথার ত্বকে লালচে ভাব, ক্ষত কিংবা অতিরিক্ত চুল পড়া দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ঘরোয়া উপায় সবার ক্ষেত্রে সমানভাবে কাজ নাও করতে পারে। খুশকি বারবার হলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :