ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেতুর সংস্কারকাজের কারণে সৃষ্ট দীর্ঘ যানজট প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে সংস্কার করা লেনটি খুলে দেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, শুক্রবার ভোরে সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী লেনের একটি সেতুর গর্ত জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। এ কারণে একটি লেন বন্ধ থাকায় মহাসড়কের ওই অংশ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
তিনি বলেন, শনিবার সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মূলত ঢাকামুখী লেন বন্ধ থাকার কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা মহাসড়কের ওই অংশে দায়িত্ব পালন করেছেন বলেও জানান ওসি।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় একটি গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার ভোর থেকে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়। তিনি বলেন, প্রায় পাঁচ মিটার গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছে। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে অন্তত ২৪ ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। সংস্কারকাজ শেষ হওয়ার পর শনিবার সকালে বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হলে মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করে। পরে পুলিশের তৎপরতায় পুরো এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন