বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শেকড় দেশের জনগণের মাঝে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যারা দুঃস্বপ্ন দেখছেন বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে— তাদের জানার জন্য বলি, বিএনপির শেকড় হচ্ছে এই জনগণের মাঝে। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখান বা দেখানোর চেষ্টা করেন, তাদের জন্য বলি—গণতন্ত্রের ভাষায় কথা বলুন।’
জানান, বিএনপি আত্মসমর্পণ করার দল না।
তিনি বলেন, ‘শহিদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই।’
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। বিএনপি হলো জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অপেক্ষা করুন, জনগণের কাছে যান, জনগণই আবার পুনরায় যাকে রায় দেবে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে।’
তিনি বলেন, ‘অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ কিন্তু সবাই সজাগ এবং জনগণ জানে জনদুর্ভোগের কীভাবে প্রতিরোধ করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব ডাক্তার জাবেদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন