​মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্রসচিবসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৩১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৩১:৪৯ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে শুনানি শেষে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেইসঙ্গে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশন কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে প্রসিকিউশন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে তা জমা দেয়।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, পলাতক থাকায় জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :