চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে আরও ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর সীমান্তের ২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন।
এ সময় রামদাসপুর বিজিবি বিওপির টহল দল বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। পরে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেন।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিরোধে বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্ত এলাকায় কড়া নজরদারির পাশাপাশি নিয়মিত টহলও অব্যাহত রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে