​এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১২:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১২:৫২:২৭ অপরাহ্ন
গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাসভবনে (বাংলো) দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বাংলোর শৌচাগারে তিনি গলায় ফাঁস দেন।

নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী জেলা শহরের সরকারপাড়া এলাকায়। পারিবারিক জীবনে তার আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে হাবিবুর রহমান আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার সময় তিনি মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিলেন। ভিডিও কলে থাকা অবস্থাতেই সহকর্মীদের অজান্তে তিনি শৌচাগারে গিয়ে গলায় ফাঁস দেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে ভিডিও কলে থাকা অবস্থায় কনস্টেবল হাবিবুর রহমান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :