দেশে সারের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে। কৃষকদের কাছে সহজে সার পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে নতুন করে আরও একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, সার বিতরণ ব্যবস্থা আরও গতিশীল করতে ডিলারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন ডিলার নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে খুচরা সার বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, সরকার সারে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। এরপরও কোনো অসাধু ডিলার সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে মজুদ করা সার উদ্ধার করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, সার নিয়ে কৃষকদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
এর আগে ঈদে মিলাদুন্নবী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালের রোগীদের উন্নত খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে