বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৯২ ডলারে স্থির রয়েছে। ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক থাকায় তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে না। খবর আল জাজিরার
মঙ্গলবার (২৫ আগস্ট) গ্রিনিচ মান সম ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.১৬ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ সেন্ট বেড়ে হয়েছে ৮৫.০২ ডলার।
এর আগে সোমবার তেলের দামে ২ শতাংশের বেশি পতন হয়। টানা দুই সপ্তাহের দরবৃদ্ধির পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্ববাজারে তেল সরবরাহে কী ধরনের প্রভাব পড়ে, এখন মূলত সেদিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সোমবার (২৪ আগস্ট) ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী জানান, তেল খাতসহ ইরানের সব আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন