​হালাল সনদ দিতে আইনি স্বীকৃতি পেল ধর্ম মন্ত্রণালয়

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:২৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:২৩:১২ অপরাহ্ন
‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে আইনি ভিত্তি পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২৩ আগস্ট) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছেন।

সংশোধিত কার্যবিধির সিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনের তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। এতে ‘হালাল মান ও সনদসংক্রান্ত বিষয়’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ এবং হালাল সনদ প্রদানের বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় এলো।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের হালাল মান নির্ধারণ এবং সনদ প্রদানের কাজ করে আসছে। তবে এ কার্যক্রম পরিচালনার আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

নতুন সংশোধনীর মাধ্যমে হালাল মান ও সনদসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়টি কার্যবিধিতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হলো।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :