প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সভায় ক্রীড়াবিদ, রাজনীতিবিদ ও কোকো ভক্তরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন তরুণ সমাজের জন্য আদর্শ। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও মানবিক কাজে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
তিনি আরও বলেন, কোকোর দেখানো পথ অনুসরণ করে দেশের তরুণদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে