জাতীয় গ্রিডেও নেই গ্যাসের চাপ, সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১২:৩১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১২:৩১:২৮ অপরাহ্ন
তীব্র গ্যাস সংকটে থমকে গেছে রাজধানী ঢাকার জনজীবন। আমদানি করা এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে জাতীয় গ্রিডে তীব্র স্বল্পচাপ। ফলে আবাসিক গ্রাহক থেকে শুরু করে পরিবহন খাত- সবখানে বেড়েছে জটিলতা।

প্রতিদিনের রান্নাবান্না থেকে শুরু করে সময়মতো গন্তব্যে পৌঁছানো, নগরবাসীর প্রতিটি পদক্ষেপেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই সংকট।

রাজধানীর প্রায় প্রতিটি এলাকার চিত্রই এখন এক। সংকটের আঁচ লেগেছে পরিবহন খাতেও।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির সারি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে ব্যাহত হচ্ছে গণপরিবহন চলাচল, চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও সাধারণ যাত্রীরা।
 
আর সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে বেশকিছু গ্যাস পাম্প। মালিকরা বলছেন, সংকটের কারণে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটি ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের ধাক্কায় এলএনজি আমদানি কম হওয়ায় সৃষ্টি হয়েছে এই সংকট।
 
দ্রুতই সমস্যার সমাধানে আশ্বাস দেয়া হলেও, বাস্তবে এর কোনো প্রভাব দেখছেন না ভুক্তভোগীরা।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :