এসএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৬:১২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৬:১২:২২ অপরাহ্ন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই দিন সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

এ বছর ফল পুনর্নিরীক্ষণের জন্য চার লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছে। আবেদনের মধ্যে তত্ত্বীয় (লিখিত) বিষয়ে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যাবহারিক বিষয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

একজন শিক্ষার্থী গড়ে তিনটি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় বিষয়ে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যাবহারিক বিষয়ে ৫৮ হাজার ১২টি—মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি আবেদন পড়েছে।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ৬১১টি, রাজশাহী বোর্ডে ১ লাখ ২২ হাজার ২২৮, যশোর বোর্ডে ৯১ হাজার ৫৯, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৭ হাজার ৬০১, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮৬, সিলেট বোর্ডে ৬০ হাজার ৯৭৪, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১১ হাজার ২৬০ ও ময়মনসিংহ বোর্ডে ৮৭ হাজার ১৫৭টি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৯টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২১৪টি আবেদন জমা পড়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :