সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল। স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি। জানাজার সময় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানও সেখানে দেখা যায়।
জানাজা শেষে ভ্যান থেকে নেমে তিনি শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজকে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এরপর দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানেই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা যান। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে