সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:৫৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:৫৪:৫০ অপরাহ্ন
জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০আগস্ট) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় এক কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতের আদেশে সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট এবং দুটি ব্যাংক হিসাবে থাকা মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে ইসলামি ব্যাংক লুটপাটের অভিযোগে করা একটি মামলায় আসামি করা হয় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :