দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দিতে পারবেন ৩৪৯ ভোটার (সংসদ সদস্য)।
তবে এই নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। অসুস্থতাজনিত কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।
এ কারণে ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবার ভোটার ৩৪৯ সংসদ সদস্য। তবে মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় ভোটে অংশ নিতে পারছেন না।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে