​এসএসসি ফল পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৭:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৭:০০:১০ অপরাহ্ন
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এতগুলো খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ শীর্ষক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এরই মধ্যে ১২ লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। এতগুলো খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই আমরা খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছি। এতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, তার আওতা নির্দিষ্ট করা হবে।’

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ আগস্ট থেকে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারছেন। আবেদনের শেষ দিন আজ ১৭ আগস্ট।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :