পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার জামে মসজিদে ফজরের নামাজের সময় সেজদারত অবস্থায় হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ (৪০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
মাওলানা আতাউল্লাহ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকার বাসিন্দা। তিনি ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো সোমবার (১৭ আগস্ট) ভোরেও তিনি ফজরের জামাতের আগে সুন্নাত নামাজ আদায় করতে দাঁড়ান। নামাজের একপর্যায়ে তিনি সেজদায় যান, কিন্তু দীর্ঘক্ষণ পার হলেও তিনি আর মাথা তোলেননি। পরে মুসল্লিরা কাছে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মাওলানা আতাউল্লাহর চাচা মাওলানা সাখাওয়াত উল্লাহ বলেন, আতাউল্লাহ তার বাবার একমাত্র ছেলে ছিলেন। তার দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে সবাই এখন দিশেহারা।
মসজিদ কমিটি জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং আসরের নামাজের পর মরহুমের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে