সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে এখন অনেকে আয় করছেন। এই কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ ও গতিশীল করতে আলাদা একটি অ্যাপ চালু করেছে ফেসবুক। ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের এই নতুন অ্যাপটি সম্পূর্ণভাবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর। কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ, দর্শকসংখ্যা বৃদ্ধি এবং ফলোয়ারদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপনের জন্য অ্যাপটিতে যুক্ত করা হয়েছে একাধিক সুবিধা।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই অ্যাপে রয়েছে এআই-নির্ভর বিশেষ ‘ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ সুবিধা। এর মাধ্যমে একজন নির্মাতা তার তৈরি কনটেন্টের ধরন, পূর্বের পোস্টগুলোর কার্যকারিতা, দর্শকদের সম্পৃক্ততার হার এবং ভবিষ্যতের নির্ধারিত লক্ষ্য খুব সহজে বিশ্লেষণ করতে পারবেন। সাধারণত যেকোনো কনটেন্টের কার্যকারিতা বুঝতে নির্মাতাদের বিভিন্ন জটিল তথ্যচিত্র ও ড্যাশবোর্ড বিশ্লেষণ করতে অনেক সময় ব্যয় করতে হয়। কিন্তু নতুন এই অ্যাপটি নির্মাতাদের সেই কষ্ট লাঘব করে পুরো প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজবোধ্য করে তুলবে।
শুধু তা-ই নয়, নতুন কনটেন্ট তৈরির ধারণা পাওয়ার ক্ষেত্রেও অ্যাপটি দারুণ কার্যকর। এর ফলে চ্যাটজিপিটির মতো অন্য কোনো তৃতীয় পক্ষের টুলের ওপর নির্ভর না করেই সরাসরি অ্যাপের মাধ্যমে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ করা যাবে। পাশাপাশি অ্যাপটিতে মন্তব্য ব্যবস্থাপনার জন্য এআই-নির্ভর একটি অত্যাধুনিক টুল যুক্ত করা হয়েছে। এই টুল দর্শকদের করা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে প্রদর্শন করবে। এছাড়া টুলটি নির্মাতার লেখার ধরন ও ভাষা বুঝতে পেরে সম্ভাব্য উত্তরের খসড়া তৈরি করে দেবে।
অ্যাপটিতে প্রতিদিন প্রবেশ করলে নির্মাতারা তাদের দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি গোছানো তালিকা দেখতে পাবেন। সেখানে সর্বশেষ পোস্টের কার্যকারিতা পর্যালোচনা করা, নির্ধারিত লক্ষ্য অর্জনে অগ্রগতি যাচাই করা এবং যেসব মন্তব্যের জবাব দেওয়া প্রয়োজন, সেগুলো একনজরে চিহ্নিত করা যাবে। আপাতত সবার জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়নি। প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে