খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৩:১১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৩:১১:১৮ অপরাহ্ন
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স প্রায় ৩৪ দিন পর আবারও খোলা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স (ডেগচি) থেকে অর্থ বের করে গণনা শুরু হয়।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ গণনা চলছে। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের টাকা গণনা করা হয়। সেদিন শাহজালাল (রহ.)-এর মাজারের চারটি এবং জেলা প্রশাসনের স্থাপন করা চারটিসহ মোট আটটি দানবাক্স ডাবল লক অবস্থায় খোলা হয়। এতে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার ও দুইটি সৌদি রিয়াল পাওয়া যায়।

এর সঙ্গে জেলা প্রশাসনের ফান্ড থেকে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের দেয়া ৫ লাখ টাকার চেক যোগ হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে ওই অর্থ হযরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় জমা দেয়া হয়।

এর মাত্র ১৮ দিন পর, গত ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। সেই সময় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ ছাড়াও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি ওইদিন দানবাক্স থেকে ৯ গ্রাম স্বর্ণ, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপাও পাওয়া গিয়েছিল। এবার তৃতীয় দফায় গণনা চলছে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :