মহেশখালীতে সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সম্পূর্ণভাবে সচল ও গ্যাস রিগ্যাসিফিকেশনের জন্য প্রস্তুত। শুক্রবার (১৪ আগস্ট) এক বার্তায় এমনটাই জানিয়েছে সামিট।
বার্তায় জানানো হয়, সন্ধ্যা নাগাদ একটি নতুন এলএনজি কার্গো তাদের টার্মিনালে পৌঁছানোর কথা রয়েছে। এতে গ্যাস সরবরাহ উন্নতি হতে পারে। তবে সামগ্রিক জাতীয় গ্রিডে স্বস্তি ফিরতে হলে এক্সিলারেটের টার্মিনালও পূর্ণ সক্ষমতায় ফিরতে হবে, যা এখনো কয়েক দিনের বিষয়।
সামিট জানিয়েছে, সমুদ্রে উত্তাল ঢেউয়ের কারণে একটি এলএনজি কার্গো জাহাজ টার্মিনালের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়নি। ফলে সামিটের টার্মিনালটি চালু থাকলেও সেখান থেকে গ্যাস সরবরাহ ব্যহত হয়। এর ফলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে চাহিদার প্রায় অর্ধেকেরও নিচে। দৈনিক চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ ছিল মাত্র ১৯০ কোটি ঘনফুটের কাছাকাছি।
জানা গেছে, বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দিয়ে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সামগ্রিক সরবরাহ আরও কমে যায়। এতে আগে থেকেই চলমান গ্যাস সংকট নতুন করে আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এর মধ্যেই গ্যাস নিয়ে সুসংবাদ দিল সামিট গ্রুপ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা