বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিজের পারিবারিক ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হয়ে তৎকালীন রাজনৈতিক ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ভাবনার কথা জানান প্রবীণ এই রাজনীতিবিদ।
সাক্ষাৎকারে অলি আহমদ জানান, তারেক রহমান তাঁর বড় মেয়ের সঙ্গে একই সময়ে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই তাঁকে নিজের সন্তানের মতো চোখের সামনে বড় হতে দেখেছেন। সে কারণে ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় তাঁর প্রতি হৃদয়ের গভীর থেকে একটি আলাদা টান কাজ করে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াণের পরবর্তী সময় স্মরণ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেই কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে থেকে ছোট দুই সন্তানকে আগলে রাখা এবং দাফনসংক্রান্ত আনুষ্ঠানিকতার দায়িত্ব তিনি পালন করেছিলেন। এই মানবিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও তিনি সবসময় খোলামেলা ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন।
সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকালের স্মৃতি তুলে ধরে অলি আহমদ বলেন, তৎকালীন সময়ে কড়া বিধিনিষেধের মধ্যেও শহীদ মিনার ও খালেদা জিয়ার বাসভবনে তাঁর যাতায়াতে কেউ বাধা সৃষ্টি করতে পারেনি।
পরিশেষে দেশের সার্বিক শাসনব্যবস্থাকে নিয়মতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন অলি আহমদ। একই সঙ্গে একটি সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ উপায়ে দেশ পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে