​রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৪:২৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৫:৪৯:১৫ অপরাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস করেছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষ আজ আনন্দিত।’

মনোনয়ন পাওয়ার বিষয়ে মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু আমাদের পরিবারের নয়, বরং গণতন্ত্রের জন্য সংগ্রাম করা প্রতিটি মানুষের।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :