দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনাক্ত হয়েছে ৭৪ জন নিশ্চিত হাম রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৯৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৫১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ জনে।
এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। হাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে