​রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৪:০৫:০৯ অপরাহ্ন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মির্জা ফখরুল ইসলামের মনোননয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান ও সমর্থন করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এবিএম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত মনোনয়ন দেয়। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে হওয়া বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে সকালে ১১ জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :