সাড়ে চার ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে অবরোধ কর্মসূচি। পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার ও সদর থানার ওসি নাজমুস সাকিবের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।
এদিকে অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
সিএনজিচালিত অটোরিকশা চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটে ঠিকভাবে গাড়ি চালাতে না পেরে তাদের দৈনন্দিন উপার্জন কমে গেছে। বাধ্য হুয়ে তারা রাস্তায় নেমেছে বলে তাদের দাবি।
ইউএনও নাজনীন আখতার চালকদের উদ্দেশে বলেন, সিএনজি পাম্প নিয়ম মেনে গ্যাস দেবে। আপনারা অবরোধ তুলে নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করব।
তিনি আরও বলেন, জনসাধারণকে কষ্ট দেওয়া কাম্য নয়, গ্যাস সংকট এটি জাতীয় সমস্যা। আমরা আপনাদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেব।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে