প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন।
এ সময় বৈঠকে আলোচিত বিষয় এবং দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে