মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদের ভারতীয় দুই নাগরিককে তুলে এনে বিজিবিকে দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের হাতে আটক কৃষকের নাম আব্দুল মান্নান (৬৫)। তিনি ইছাখালী মসজিদ পাড়ার মৃত নূর বক্সের ছেলে।
আব্দুল মান্নানের ছেলে জদবেল আলী জানান, সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা বাড়ির পাশের ঝালের জমিতে কীটনাশক দিতে যান। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা বাবাকে ধরে নিয়ে যান।
এদিকে আব্দুল মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর সীমান্তবর্তী কয়েকজন গ্রামবাসী ১২৩/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে তুলে নিয়ে আসে। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, আব্দুল মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে থাকা কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এর পর স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি সমাধানে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘কৃষিজমিতে কাজ করার সময় এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। পরে গ্রামবাসীরা ভারতের দুই নাগরিককে ধরে আনে। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন