চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, রোববার (৯ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে বহিঃনোঙর সমুদ্র এলাকায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি ও মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই চালান আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোন্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে